নিজস্ব প্রতিবেদক : সরকার বিএনপিকে ঝামেলায় ফেলতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বৃহস্পতিবার সকালে জাতীয়তবাদী তাঁতী দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন।
নোমান বলেন, ‘কাউন্সিলের জন্য আমরা ভেন্যু চেয়েছি। এখনও আমরা পাইনি। সরকার ঝামেলা ফেলতে চায়।’ তবে শেষ মুহুর্তে ভেন্যুর অনুমতি দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসময় কেন্দ্রীয় তাঁতী দলের সভাপতি হুমায়ুন আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপির সহ ধর্মবিয়ষক সম্পাদক জন গোমেজ, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ওলিয়ার রহমানসহ তাঁতী দলের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

