ঢাকাWednesday , 17 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালো টাকা ও সন্ত্রাসনির্ভর প্রার্থীদের অযোগ্য ঘোষণা করতে হবে

Link Copied!

Foijul Karimনিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, পেশি শক্তি, কালো টাকার মালিক ও সন্ত্রাসনির্ভর ইউনিয়ন পরিষদ প্রার্থীদের অযোগ্য ঘোষণা করতে হবে। সেইসঙ্গে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সব প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ দিতে হবে।
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নির্বাচন করতে ব্যর্থ হলে সরকারের সম্পদ নষ্ট করে ধোঁকাবাজির নির্বাচন জাতি চায় না। কাজেই সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচনের মত সীমাহীন ভোট ডাকাতি, কারচুপি ও ব্যালট বক্স ছিনতাইয়ের পূনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে মনোযোগ দিতে হবে নির্বাচন কমিশনকে।’
তিনি বলেন, ‘বার বার প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের মেরুদণ্ড ভেঙ্গে দেয়া হয়েছে।’
অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম ও আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কে এম আতিকুর রহমান, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।