ঢাকাWednesday , 17 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউপিতে আ.লীগের একক প্রার্থী দিতে এমপিরাই বাধা

Link Copied!

A.Legueনিজস্ব প্রতিবেদক : ৭৩৯ ইউনিয়ন পরিষদের মধ্যে ২৫০ স্থানে একক চেয়ারম্যান প্রার্থীর নাম চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বাকি ইউনিয়ন পরিষদের প্রার্থী এখনো ঠিক করতে পারেনি দলটি।
মঙ্গলবার রাত ৮টায় গণভবনে কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার/ইউনিয়ন নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত। তবে বৈঠক শেষ না করে মুলতবি করা হয়েছে। আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টা থেকে আবার সভা হওয়ার কথা রয়েছে। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও স্থানীয় সরকার/ইউনিয়ন নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। আগামীকালকের সভায় বাকি ইউনিয়ন পরিষদের একক প্রার্থী চূড়ান্ত করা হবে বলে সূত্র জানায়।
তবে তিন শতাধিক ইউনিয়ন পরিষদের একক চেয়ারম্যান প্রার্থীর নাম প্রস্তাব করতে পারেনি তৃণমূল আওয়ামী লীগ। ভোট-সমঝোতা কোনোটিতেই কাজ না হওয়ায় বাধ্য হয়ে দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতারা এসব ইউপিতে সব মনোনয়নপ্রত্যার্শীর নাম প্রস্তাব করেছেন।
প্রায় তিনশতাধিক ইউনিয়নে তৃণমূল প্রতিটি স্থানে ৫ থেকে ৭ জনের নাম দিয়েছে। নানা কৌশল অবলম্বন করার পরও একক প্রার্থীর নাম প্রস্তাব করতে ব্যর্থ হয় তৃণমূল আওয়ামী লীগ। অনেক স্থানে স্থানীয় এমপিদের হস্তক্ষেপের কারণে একক প্রার্থী নির্ধারণ করা যায়নি বলেও অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি ৫ দিনের মধ্যে একক ইউপি চেয়ারম্যান প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠাতে তৃণমূলকে নিদের্শ দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এই ছয়জনকে নিয়ে মনোনয়ন বোর্ড গঠন করে বর্ধিত সভার মাধ্যমে একক প্রার্থীর তালিকা পাঠাতে বলা হয়েছিল। সোমবার ছিল প্রার্থীর তালিকা পাঠানোর শেষদিন।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ মার্চ প্রথম ধাপে ৭৩৯ ইউপিতে ভোট হবে। দলীয় প্রার্থী হিসেবে প্রত্যয়নপত্রে আওয়ামী লীগের স্বাক্ষর করবেন শেখ হাসিনা আর বিএনপির স্বাক্ষর করবেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থীর দলীয় প্রত্যয়ন সঙ্গে দিতে হবে।