ঢাকাTuesday , 16 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সঙ্গে বৈঠকে ব্রিটিশ লেবার পার্টি

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা সফররত ব্রিটিশ লেবার পার্টির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।দশ সদস্যের ব্রিটিশ লেবার পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির বিশিষ্ট পার্লামেন্টারিয়ান হাওয়ার্ড ডবার।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে দলীয় প্রতীকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছিল, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকা সফররত ব্রিটিশ লেবার পার্টির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন।