ঢাকাTuesday , 16 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউপিতে বিএনপি প্রার্থীদের প্রত্যয়ন দেবেন মির্জা ফখরুল

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী প্রত্যয়নপত্র দেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দলের যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভীর নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে দলটির গঠনতন্ত্র সংশোধন সংক্রান্ত চিঠি প্রদান করতে এসে সাংবাদিকদের এ তথ্য জানান রিজভী। ইসি সচিব মো. সিরাজুল ইসলামের কাছে এ চিঠি হস্তান্তর করা হয়।

এ সময় রিজভী সাংবাদিকদের বলেন, ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলের গঠনতন্ত্রের একটি ধারায় সংশোধনী এনেছেন চেয়ারপারসন খালেদা জিয়া। এ বিষয়টি লিখিতভাবে ইসিকে জানানো হয়েছে।’

গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় দলীয় গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়। চেয়ারপারসনের পাশাপাশি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনেও ভোট হবে। আগামী মার্চে বিএনপির কাউন্সিল রযেছে। ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন বাছাইয়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানান রিজভী।
তিনি বলেন, ‘নবম সংসদের সময় যারা বিএনপি প্রার্থী ছিলেন তারাও প্রার্থী বাছাইয়ে থাকবেন। এখন ছয়জন তৃণমূলের প্রার্থী বাছাই করবে। আমাদের কাজ জোরভাবে এগিয়ে যাচ্ছে।’

এক প্রশ্নের জবাবে রিজভী জানান, ‘এবার ইউপিতে দলীয় চেয়ারপারসন প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবেন। তবে তাদের প্রত্যয়ন দেবেন দলের মহাসচিব। গত পৌরসভায় যুগ্ম মহাসচিব প্রত্যয়ন করলেও এবার ইউপিতে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে এ ক্ষমতা দেয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠিটি ১৮ ফেব্রুয়ারি ইসিকে দেয়া হবে।