ঢাকাTuesday , 16 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশুর জন্য আরামদায়ক পোশাক

Link Copied!

babyলাইফস্টাইল ডেস্ক : ঋতু বদলের সঙ্গে বদলে যায় অভ্যাস। সময়টা এখন যা, তাতে গরম কাপড়ের উষ্ণতাও কষ্টের কারণ। বড়রা নিজেদের প্রয়োজনীয় পোশাক বেছে নিতে পারেন কিন্তু শিশুদের জন্য দরকার পরিচর্যা। শীত শেষে আসছে গরমের হাওয়া। তাই শিশুর যত্নে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তার পোশাকে। নিজ মুখে বলতে না পারলেও শরীরে ঠিকই গরমের প্রভাব পড়ে। তাই আবহাওয়া পরিবর্তনের এই সময়ে শিশুর সুস্থতায় চাই আরামদায়ক পোশাক।

গরমে শিশুর খাবারের পাশাপাশি পোশাকের বিষয়ে নজর রাখতে বুঝেশুনেই। শিশুরা অল্পতেই ঘেমে যায়। ঘাম শরীরে বসে সর্দি-কাশি হয়ে যায় সহজে। গরমের এই সময়টাতে আপনার শিশুকে সিনথেটিক বা ভারি কোনো পোশাক না পরানোই ভালো। এসব কাপড় শিশুকে বেশি ঘামিয়ে তোলে। এমনকি বাইরের বাতাসকেও শরীরে প্রবেশ করতে দেয় না। এছাড়া শরীরে ঘামাচি, র‌্যাশ বা অ্যালার্জিও দেখা দিতে পারে।

শিশুদের শরীর ঘেমে গেলে গামছা বা নরম কাপড় দিয়ে মুছে দিতে হবে। জামা ঘেমে ভিজে গেলে সঙ্গে সঙ্গে পাল্টে দিতে হবে। নবজাতকের জন্য পাতলা সুতি কাপড়ের জামা রাখা ভালো। বাজারে নবজাতকের জন্য ফুল-পাতা প্রিন্টের হালকা রঙের সুতি কাপড় পাওয়া যায়। এগুলোর মধ্যে হাতাকাটা ও ফিতাযুক্ত পোশাকের কদর সবচেয়ে বেশি। এসব কাপড় শিশুর শরীরের ঘাম অতিমাত্রায় শোষণ করে নিতে সক্ষম। আরামদাক পোশাক গুলোতে আপনার শিশু যেমন স্বাচ্ছন্দ্য বোধ করবে, তেমনি থাকবে সুস্থ।

বাচ্চাদের জন্য হালকা রঙের পাতলা সুতি পোশাকগুলো পাবেন হাতের কাছে যেকোনো মার্কেটে। নিউমার্কেট, গাওসিয়া, ফার্মগেট, মৌচাক, গুলিস্তানসহ যেকোনো শপিং কমপ্লেক্সে পেয়ে যাবেন শিশুর জন্য মনের মতো পোশাক। এছাড়াও নামধারী বিভিন্ন ফ্যাশন হাউজেও পেতে পারেন গ্রীষ্মকাল উপযোগী আরামদায়ক পোশাক। স্থান ভেদে পোশাকের দামও থাকবে ভিন্ন। তাই আপনার সাধ্যের মধ্যে পছন্দের পোশাকটি বেছে নিতে পারবেন সহজেই।