ঢাকাMonday , 15 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘শহীদদের নিয়ে বিতর্ক সৃষ্টিকারীরা রাষ্ট্রদ্রোহী’

Link Copied!

tofayel-2নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়, যারা ৩০ লক্ষ শহীদ নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায়, তারা রাষ্ট্রদ্রোহী। তারা দেশের শত্রু, তাদের বিরুদ্ধে আমাদের জনগণকে সাথে নিয়ে রুখে দাঁড়াতে হবে।’
সোমবার বিকেলে ধানমন্ডির রাসেল স্কয়ারে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত ‘অকার্যকর, ব্যর্থ, জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের অব্যাহত বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড ও আইএসআইয়ের এ দেশীয় দোসর স্বাধীনতাবিরোধী খালেদা জিয়ার মিলিত অপকর্মের প্রতিবাদে’ মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তোফায়েল বলেন, ‘যেখানে মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেখানে বেগম খালেদা জিয়া ৩০ লক্ষ শহীদ নিয়ে বিতর্ক আছে বলে মন্তব্য করেছেন। কারণ, এই একই মন্তব্য করেছে পাকিস্তান। সুতরাং এ থেকেই বোঝা যায় তিনি (খালেদা জিয়া) পাকিস্তানের প্রতিনিধি হিসেবে তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন।’
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এ সদস্য বলেন, ‘দুঃখ লাগে, যখন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন পাকিস্তান আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আজকে সাথে পেয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। অবাক লাগে, পাকিস্তান যে ভাষায় কথা বলে, বেগম খালেদা জিয়া সেই ভাষায়ই কথা বলছেন।’
পাকিস্তান আজ বিশ্বের কাছে একটি অকার্যকর রাষ্ট্রে হিসেবে পরিণত হয়েছে। এদিকে বাংলাদেশ আজ স্থিতিশীল, অর্থনৈতিকভাবে এগিয়ে। তাদের (পাকিস্তানের) থেকে রপ্তানি বেশি, রিজার্ভ বেশি। আর এ কারণেই পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এ প্রবীণ নেতা।
তিনি বলেন, ‘যে পাকিস্তান বাংলাদেশে গণহত্যা করেছিল, সে পাকিস্তান আজ গণহত্যার কথা স্বীকার করে না। এমনকি মানবতাবিরোধী যুদ্ধাপরাধী, যাদেরকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছি এবং যাদেরকে বিচার করে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের পক্ষে পাকিস্তানের পার্লামেন্ট প্রতিবাদ করেছে আমাদের সরকারের বিরুদ্ধে। আমরা তার নিন্দা জানাই।’
৩০ লক্ষ শহীদ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাগরিকত্ব বাতিলের দাবি জানান বক্তারা।
রাসেল স্কয়ারের মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ছাত্রলীগের প্রাক্তন সভাপতি বদিউজ্জামান সোহাগসহ আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপতিম সংগঠন এবং ১৪ দলীয় জোটভুক্ত সংগঠনের কেন্দ্রীয় নেতারা।