ঢাকাMonday , 15 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিমান ভুলে নয়াপল্টনে ছাত্রদলের ৩০ নেতা

Link Copied!

dolনিজস্ব প্রতিবেদক : নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে প্রত্যাশিত পদ না পেয়ে অসন্তুষ্ট হন ছাত্রদলের অনেক নেতা। কমিটি ঘোষণার পর অভিমানে এ নেতাদের অনেকে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়মুখী হননি। বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া গত ৬ ফেব্রুয়ারি সংগঠনের ৭৩৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।

পদ-পদবি নিয়ে অভিমান ভুলে সোমবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ের সামনে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির ৩০ নেতা। তারা কার্যালয়ে সামনে অপেক্ষমান সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। উচ্ছ্বাসও প্রকাশ করতে দেখা গেছে ছাত্রদল নেতাদের।

এ একাত্মতা ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটিতে পদ-পদবি নিয়ে চলমান সংকট কেটে যাবে বলে মনে করছেন বিএনপি নেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন করে আজ যারা কার্যালয়ের সামনে এসে একাত্মতা প্রকাশ করছেন তারা হলেন, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মামুন বিল্লাহ, ইখতেয়ার কবির, আবদুর রহিম হাওলাদার সেতু, সহ-সাংগঠনিক শাকিরুল ইসলাম জাকির, যুগ্ম সম্পাদক শেখ কবির, যুগ্ম সম্পাদক এমএ মিলন, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, সদস্য এম এ মজিদ মানিক, শামীম, সহ-সম্পাদক মো. মাসুদ আলম, নাজমুল হুদা প্রমূখ।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তানভীর রেজা রুবেল, যুগ্ম সম্পাদক শহীদ মল্লিক, সাঈফ মাহমুদ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক মো. নাঈমসহ বিভিন্ন হলের নেতারাও কার্যালয়ের সামনে এসে একাত্মতা প্রকাশ করেছেন।

তাদের স্বেচ্ছা এ আগমনে সন্তোষ প্রকাশ করেছেন নয়াপল্টনে উপস্থিত নবগঠিত বিভিন্ন ইউনিটের নেতারা। সরকারবিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছেন অনেকে।