ঢাকাMonday , 15 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝটপট মুখরোচক ডিম পাউরুটি

Link Copied!

porotaলাইফস্টাইল ডেস্ক : হুটহাট ক্ষুধার সময় বা হঠাৎ করে অতিথি এলে বেশ চিন্তায় পড়ে যান নাস্তা বানানো নিয়ে। হাতে সময় কম আবার নাস্তা হওয়া চাই মুখরোচক। ঠিক এমন সময়ে হাতের কাছে থাকা উপাদান দিয়েই তৈরি করা সম্ভব মজাদার একটি রেসিপি। তাই শিখে নিতে পারেন ঝটপট মুখরুচি ডিম পাউরুটি বানানোর সহজ রেসিপি।

যা যা লাগবে

ডিম ২ টি, পাউরুটি ৪ টুকরা, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচকুচি ১ টেবিল চামচ, দুধ ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি সামান্য, তেল প্রয়োজন মতো।

যেভাবে করবেন

তেল আর পাউরুটি ছাড়া সব উপকরণ বাটিতে নিয়ে ভালোকরে মিশিয়ে নিন। এবার একটি প্যানে ১ টেবিল চামচ তেল গরম করুন। এবার মিশ্রণে ডুবিয়ে সাবধানে তা গরম তেলে ভেজে নিন। আধা মিনিটেই সুন্দর বাদামী রঙ চলে আসবে। তারপর অপর পাশ উল্টিয়ে বাদামী রঙ আসা পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুতে জড়িয়ে নিন। একইভাবে সবগুলো ভাজা হয়ে গেলে পছন্দের সসের সঙ্গে পরিবেশন করুন মজাদার ডিম পাউরুটি।