ঢাকাSunday , 14 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাট গবেষণা ইনস্টিটিউটে শুদ্ধাচার সভা

Link Copied!

BJRI-2-web

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউ (বিজেআরআই)-এ কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত কাজের অংশ হিসেবে সম্প্রতি শুদ্ধাচার সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ ও প্রশাসন) ড. মো. নাসিমুল গনি, পরিচালক (কারিগরি) মো. আসাদুজ্জামান, পরিচালক (জেটিপিডিসি) ড. মো. আবুল কালাম আজাদ এবং পরিচালক (কৃষি) ড. রহিমা খাতুন । সভার আহ্বায়ক ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ওসমান গনি মিয়াজী।
প্রধান অতিথির ভাষণে মো. কামাল উদ্দিন বলেন, হালাল রুজি ইবাদত কবুলের প্রথম শর্ত। তিনি সকলকে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। উপস্থিত সবাইকে ‘আজ সারাদিন প্রতিষ্ঠানের জন্য কি করলাম’ প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে নিজেকে এই প্রশ্ন করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, ব্যক্তি থেকে সংগঠন, সংগঠন থেকে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান থেকে সারাদেশ একদিন শুদ্ধ আচার শিখবে এবং বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে। তিনি উপস্থিত সবাইকে আরো বেশি গবেষণাব্রতী হওয়ার আহ্বান জানান।
সভার শুরুতে ড. মো. নাসিমুল গনি শুদ্ধাচার সম্পর্কে আলোকপাত করেন এবং সবাইকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনরে আহ্বান জানান।
সভায় চাকরি বিধিমালা প্রতিপালন, প্রতিষ্ঠানের সবার সাথে ভালো আচার-আচরণ ও সদ্ব্যবহার করা, বৈদেশিক প্রশিক্ষণসহ প্রযুক্তির উৎকর্ষতা গ্রহণ, অবাধ তথ্য প্রদান, তথ্য প্রকাশনা ও হালনাগাদকরণ, ই-টেন্ডারিং, সরকারি কার্যক্রম জনসম্মুখে তুলে ধরাসহ বিভিন্ন শুদ্ধাচার পালন বিষয়ে আলোকপাত করা হয়। সভায় বিজেআরআই’র বৈজ্ঞানিক কর্মকর্তাসহ সকল স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।