নিজস্ব প্রতিবেদক : আজ ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদ দিবস। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করেন কৃষিবিদরা।
দিবসটি পালন উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এদিন সকাল ৭টায় রাজধানীর খামারবাড়িস্থ কেআইবি চত্বরে কৃষিবিদরা একত্রিত হন। এরপর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের উদ্দেশে র্যালিসহকারে পদযাত্রা করেন তারা। একই দিন বিকেল ৪টায় কেআইবি কমপ্লেক্সে পিঠা উৎসবেরও আয়োজন করা হয়েছে।

