স্বাস্থ্য ডেস্ক : বাজারে পাওয়া যাচ্ছে টক-মিষ্টি স্বাদের ছোট বড় নানা আকৃতির কমলালেবু। উপকারী নানা উপাদানে ভরপুর কমলা খেতে ভালোবাসেন ছোট বড় সবাই। প্রতি ১০০ গ্রাম কমলাতে আছে ভিটামিনি বি ০.৮ মিলিগ্রাম, ভিটামিন সি ৪৯ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩৩ মিলিগ্রাম, পটাসিয়াম ৩০০ মিলিগ্রাম, ফসফরাস ২৩ মিলিগ্রাম। এসব উপাদান আপনাকে সুস্থ রাখতে এবং জটিল সব রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। তাই আসুন জেনে নেয়া যাক কমলার উপকারী গুণ সম্পর্কে।
– দৈনিক আমাদের শরীরে যতটুকু ভিটামিন ‘সি’ প্রয়োজন তার প্রায় সবটাই ১টি কমলা থেকে সরবরাহ হতে পারে।
– কমলাতে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট ফ্রি র্যাডিকেল ড্যামেজ করে, ফলে ত্বকে সজীবতা বজায় থাকে। এতে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট বিভিন্ন ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে।
– কমলাতে উপস্থিত বিটা ক্যারোটিন সেল ড্যামেজ প্রতিরোধে সহায়তা করে।
– কমলায় উপস্থিত ক্যালসিয়াম, যা দাঁত ও হাঁড়ের গঠনে সাহায্য করে।
– এতে ম্যাগনেসিয়াম থাকার কারণে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে সাহায্য করে।
– কমলায় উপস্থিত পটাশিয়াম ইকেট্রোলাইট ব্যালেন্স বজায় রাখে এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো রাখতে সহায়তা করে।
– গবেষণায় জানা গিয়েছে যে, কমলাতে উপস্থিত লিমিনয়েড, মুখ,ত্বক, ফুসফুস, পাকস্থলী ও স্তন ক্যানসার প্রতিরোধে সহায়তা করে থাকে।
– ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা করে।
– ওজন কমানো, ত্বকের পুষ্টি এমন কি হৃদযন্ত্র ভালো রেখে শরীরে রক্ত চলাচল নিয়মিত রাখতে সাহায্য করে কমলা।
– রক্তে থাকা ক্ষতিকর ও প্রোদাহজনক মৌল থেকে রক্ষা করে ভিটামিন সি।
– চোখের জন্য ভিটামিন এ দরকার। আর কমলায় বেশ ভালো পরিমাণে ভিটামিন এ রয়েছে।
– কমলায় আছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান যা হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করার পাশাপাশি নিয়মিত রাখতে সাহায্য করে।
– কমলার খোসায় চিনির পরিমাণ নেই বললেই চলে, তাই এটা রক্তে শর্করার মাত্রায় প্রভাব ফেলে। ডায়াবেটিস ও মেটাবলিক সিন্ড্রম রোগীদের শর্করার মাত্রা নিয়ন্ত্রেণ রাখতে হয়।

