ঢাকাFriday , 12 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসা দিবসে বঙ্গন্ধুকে ভালোবাসার আয়োজন

Link Copied!

bangobonduনিজস্ব প্রতিবেদক : বিশ্ব ভালোবাসা দিবসে প্রত্যেক যুবলীগ নেতাকর্মী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করবে বলে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ১৪ দলের মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষ্যে যুবলীগের যৌথ প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। শুক্রবার সকালে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে যুবলীগ কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের এ যৌথ প্রতিনিধি সভায় অনুষ্ঠিত হয়।

ওমর ফারুক চৌধুরী বলেন, ‘প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে যুবলীগ মেধা ও মননের চর্চা করছে, বই প্রকাশ করছে, বঙ্গবন্ধু ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জীবন ও রাজনীতি নিয়ে গবেষণাধর্মী বই প্রকাশ করে জনগণের কাছে তাদের আদর্শকে পৌঁছে দেয়ার ব্যবস্থা করছে।’ তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করে বিএনপি নেত্রী তার নগ্ন রূপ জনগণের সামনে উন্মুক্ত করে দিয়েছেন, তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধকে অসম্মান করেছেন। স্বাধীনতার ৪৪ বছর পর হঠাৎ মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন উত্থাপন করে বিএনপি নেত্রী পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টায় লিপ্ত।’

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে প্রত্যেক যুবলীগ নেতাকর্মী ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করবেন।’এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।