ঢাকাWednesday , 10 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রবীণ রাজনীতিবিদ শমশের আলম চৌধুরী আর নেই

Link Copied!

Shomsherকক্সবাজার প্রতিনিধি : মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুবর রহমানের ঘনিষ্ট সহচর ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জননেতা শমশের আলম চৌধুরী আর নেই।
মঙ্গলবার রাত ২টা ৪০ মিনিটের সময় চট্টগ্রাম শহরের সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
বুধবার বিকেল সাড়ে ৪টায় পালং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দরগাহমুরা কবরস্থানে তাকে দাফন করা হবে বলে কনিষ্ঠ সন্তান আদিল উদ্দিন চৌধুরী জানিয়েছেন। শমশের আলম চৌধুরী উখিয়ার রত্নাপালং গ্রামের জমিদার মরহুম হাকিম আলী চৌধুরীর ছেলে। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য রাজনৈতিক নেতাকর্মী গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কক্সবাজারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাকবাহিনী ও তাদের দোসররা জ্বালিয়ে দিয়েছি তার বসতবাড়ি। ৫২ সালের ভাষা আন্দোলন, ৬৬ সালের ৬ দফা আন্দোলন, ৬৯ সালের গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের একনিষ্ঠ সংগঠকের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে তার।