ঢাকাWednesday , 10 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নয়াপল্টনে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ

Link Copied!

Nayapaltanনিজস্ব প্রতিবেদক : ছাত্রদলের নতুন কমিটির পক্ষে ও পদবঞ্চিত নেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে মিছিল নিয়ে এগোলে কার্যালয়ে সামনে অবস্থানরত কমিটির পক্ষের নেতাকর্মীদের সঙ্গে এ সংঘর্ষ হয়।
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই কমিটির পক্ষের নেতাকর্মীরা অবস্থান করছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে পদবঞ্চিত নেতারা ইট ও লাঠিসোটা নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এগোতে থাকে। এ সময় রাস্তায় যান চলাচলও বন্ধ করে দেয় পদবঞ্চিতরা।