ঢাকাTuesday , 9 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লতিফের বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহ ও ৫৭ ধারায় মামলা

Link Copied!

mojibচট্টগ্রাম প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি বিকৃতির অভিযোগে চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা আসনের সরকার দলীয় সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও আইসিটি আইনে (৫৭ ধারা) দুটি মামলা দায়ের করা হয়েছে। এর আগেও একই ঘটনায় তার বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানি মামলাসহ একাধিক মামলা হয়েছে। মঙ্গলবার সকালে মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে এ মামলা দুটি দায়ের করা হয়।

দুটি মামলার মধ্যে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন রাষ্ট্রদ্রোহ মামলাটি করেছেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট রনি কুমার দে।

অপর মামলাটির বাদী কে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আইনজীবী রনি কুমার দে বলেন, ‘শুনেছি একই আদালতে ৫৭ ধারায় মামলাটি করেছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন আহমেদ রবি।’

রবি এর আগেও সাংসদ লতিফের বিরুদ্ধে একই ঘটনায় হাজার কোটি টাকা মানহানি মামলা করেন।