ঢাকাTuesday , 9 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের মানুষের ওপর চেপে বসেছে সরকার

Link Copied!

Fakhrulঝিনাইদহ প্রতিনিধি : অনৈতিকভাবে নির্বাচিত সরকার দেশের মানুষের ওপর চেপে বসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘এ সরকার নির্বাচিত সরকার না হয়েও দেশের জনগণের ওপর আইন ও শাসন চাপিয়ে দিচ্ছে। যে কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।’

তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা এমন আচরণ করছেন, জনগণের ওপর নির্যাতন চালাচ্ছেন তাতে গোটা দেশের মানুষ অস্থির হয়ে উঠেছে।’ তিনি গণতন্ত্র রক্ষা ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের যুগ্ম-মহাসচিব শাহজাহান, নিতাই রায় চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।