ঢাকাTuesday , 9 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র ইউনিয়নের ১০ কর্মীকে বহিষ্কার

Link Copied!

student-unionনিজস্ব প্রতিবেদক : ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর কাউন্সিলে হামলা ও নারী নিপীড়নে জড়িত থাকার অভিযোগে একজন কেন্দ্রীয় নেতাসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে সংগঠনটির সর্বোচ্চ পরিষদ।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ ও জাতীয় পরিষদ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বহিষ্কৃতদের মধ্যে কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক অনিক রায়কে ও বিলুপ্ত ঢাকা মহানগর সংসদের সভাপতি বিধান কুমার বিশ্বাস, সহ-সভাপতি রবি শংকর সেন, সহকারী সাধারণ সম্পাদক রাকিব উজ জামানকে দুই মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া কবি নজরুল কলেজের সভাপতি দীপক শীল, তেজগাঁও কলেজের সাংগঠনিক সম্পাদক অন্তু চন্দ্র নাথ, বাড্ডা থানার সিএম তারেক, খিলগাঁও থানার রকিবুল হাসানকে এক মাস এবং ধানমন্ডি থানার সভাপতি এইচ আই হামজাকে সাত দিনের জন্য বহিষ্কার করা হয়। এদের মধ্যে দীপক শীল নারী নিপীড়নে অভিযুক্ত ছিলেন।

এ ব্যাপারে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, ঢাকা মহানগর কাউন্সিলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি জন্য দায়ীদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তাদের রিপোর্টের ভিত্তিতে দশ জনকে বিভিন্ন মেয়াদে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ১৭ জানুয়ারি রাতে রাজধানীর মুক্তিভবনে ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর কাউন্সিলের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাসুদ রহমান, লিজা আক্তারসহ ৫ জন গুরুতর আহত হয়।

ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের কাউন্সিলকে কেন্দ্র করে মৈত্রী হলে কাউন্সিল চলছিল। নিয়মানুযায়ী সাবজেক্ট কমিটি মহানগর ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে কবি নজরুল কলেজের দীপক শীলের নাম প্রস্তাব করলে খিলগাঁও ও রমনা থানাসহ বেশ কয়েকটি ইউনিটের কাউন্সিলররা তাতে আপত্তি জানায়। এর জের ধরে কবি নজরুল কলেজ শাখার কাউন্সিলরদের সাথে সাবজেক্ট কমিটির সিদ্ধান্ত প্রত্যাখ্যানকারীদের হাতাহাতির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।