ঢাকাTuesday , 9 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাশকতার ২ মামলায় এমকে আনোয়ারের জামিন

Link Copied!

mk-anowerনিজস্ব প্রতিবেদক : নাশকতার ২ মামলায় উচ্চ আদালতে থেকে জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার। রাজধানীর বাড্ডা ও মুগদা থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় তাকে আদালত জামিন দেন। মঙ্গলবার এমকে আনোয়ারের আবেদনের ‍শুনানি করে হাইকোর্টের একটি ডিবিশন বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে এমকে আনোয়ারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সগীর হোসেন।

এমকে আনোয়ারের বিরুদ্ধে ২০১৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় ২১টি মামলা দায়ের করা হয়। বর্তমানে বিএনপির এ সিনিয়র মেডিকেলে চিকিৎসাধীন।