ঢাকাMonday , 8 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন সিদ্ধান্তে জাপা জেগে উঠেছে

Link Copied!

ershadনিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘মহাসচিবসহ বেশ কয়েকটি পদে পরিবর্তনে মৃতপ্রায় সন্তানের মত জেগে উঠেছে দল।’ এতে জনগণের পাশাপাশি দলীয় নেতা-কর্মিদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে বলেও মন্তব্য করেন সাবেক এ প্রেসিডেন্ট।

সোমবার রাজধানির গুলশানে ইয়ামিনুল কনভেনশন সেন্টারে এক সভায় এসব কথা বলেন এইচ এম এরশাদ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা, উপজেলা এবং অঙ্গ সংগঠনের নেতারা এ সভায় যোগ দেন।

উপস্থিত ছিল দলের নতুন মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান জি এম কাদেরসহ প্রেসিডিয়ামের বেশ কয়েকজন সদস্য। সভায় অনুপস্থিত ছিলেন বেগম রওশন এরশাদ, তার অনুগত হিসেবে পরিচিত প্রেসিডিয়াম সদস্য এবং সাংসদরা।

উল্লেখ্য, দলের কো-চেয়ারম্যান পদে ছোটভাই জিএম কাদের এবং মহাসচিব পদে রুহুল আমিন হাওলাদারকে নিয়োগ দেয়া নিয়ে বির্তকের পর দলের প্রেসিডিয়াম বৈঠকে উপস্থিত হচ্ছেন না রওশন এরশাদ ও তার অনুগত নেতারা।

যেসব নেতা দলের বৈঠকে গরহাজির থাকছেন তাদের ভবিষ্যৎ ভাল হবে না উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমার সিদ্ধান্ত কখনও পরিবর্তন হবে না।’

তিনি বলেন, ‘আমি মুক্ত মানুষ ছিলাম না, এখনো মুক্ত নই। জনগনের স্বার্থে রাজনীতি করি, জনগণের কথা বলবো’