ঢাকাMonday , 8 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জ আ.লীগের বিরোধ প্রকাশ্য
পাল্টাপাল্টি অব্যাহতির প্রস্তাব

Link Copied!

A.Legue_নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে রূপগঞ্জে আওয়ামী লীগের বিরোধ প্রকাশ্য রূপ নিয়ে সংঘর্ষের দিকে যাচ্ছে। দুই দিনে এমপি ও উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারিকে পাল্টাপাল্টি অব্যাহতির প্রস্তাব উঠেছে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লাকে দল বিরোধী অসাংগঠনিক কার্যক্রমসহ নানা অপকর্মের অভিযোগে দলের কার্যকরী পরিষদ হতে অব্যাহতির প্রস্তাব দেয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি শাহজাহান ভূইয়া প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিন শনিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসনের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়াকে অব্যাহতির প্রস্তাব করা হয়।

যদিও এর অনেক আগে থেকেই শাহজাহান ভূইয়ার সাথে বিরোধ রয়েছে। এর আগে জেলার প্রভাবশালী এমপি শামীম ওসমান এমপি গাজী ও শাহজাহান ভূইয়ার বিরোধ মিটিয়েছিলেন। কিন্তু সেই ঐক্য বেশি দিন টেকেনি।

রোববার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হকের সভাপতিত্বে কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লাকে নিয়ে অসাংগঠনিক কার্যক্রম, জমি দখল, সন্ত্রাসী বাহিনী সৃষ্টি, সাতজন পিএ এবং সংগঠনকে গাজীলীগে রূপান্তরিত করাসহ নানা ধরনের অপকর্ম ও প্রশাসনকে অর্থের বিনিময়ে নিজস্ব বলয়ে এনে সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, মিথ্যা মামলাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় সিদ্ধান্ত হয়, এমপি ও ভারপ্রাপ্ত সভাপতি এমন কর্মকাণ্ডে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আর তাই তাদের দলের কার্যকরী পরিষদ হতে অব্যাহতি দেয়ার প্রস্তাব গৃহীত হয়।

এদিকে শনিবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে শাহজাহান ভূইয়াকে অব্যাহতির প্রস্তাব জানিয়েছেন কমিটির সদস্যরা। শনিবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের এক আলোচনা সভায় উপস্থিত সদস্যরা এ প্রস্তাব জানান। ওই সময় উপস্থিত আওয়ামী লীগ সদস্যদের অভিযোগ, শাহজাহান ভূইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে গত ১৬ বছর ধরে দায়িত্ব পালন করেছেন। গত ৬ বছর পর উপজেলা কমিটির আলোচনা সভা ডাকা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সদস্যদের তিনি কোনো সময় মূল্যায়ন করেননি। তিনি নিজের আখের গোছানোয় ব্যস্ত ছিলেন। তার কারণে দলীয় সাংগঠনিক অবস্থা একে বারেই দুর্বল হয়ে পড়েছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম জানান, বিগত ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীকের বিরোধিতা করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুইয়া। এছাড়া তিনি দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড বন্ধ রেখে টেন্ডারবাজি, চাঁদাবাজিতে লিপ্ত রয়েছেন। বিভিন্ন নির্বাচনে কমিশন বাণিজ্যে করেছেন তিনি। বিভিন্ন নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সমর্থন না দিয়ে বহিরাগতদের সমর্থন জানিয়েছেন। বর্তমানে দল থেকে তিনি পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। বিভিন্ন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেও উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সকল সদস্যর সম্মতিক্রমে শাহজাহান ভূইয়াকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। পরে প্রস্তাবটি লিখিতভাবে জেলা ও কেন্দ্রে পাঠানো হবে।

এ ব্যাপারে শাহজাহান ভূইয়া বলেন, ‘আমরা ৬ ফেব্রুয়ারি বৈঠক আহ্বান করেছিলাম। কিন্তু আরো একটি সভার কারণে এটা স্থগিত করা হয়েছিল। স্থগিত বৈঠক আমার সঙ্গে আলোচনা ছাড়াই করা হয়েছে। সেহেতু এ বৈঠকের কোনো বৈধতা নাই। যেহেতু বৈধতা নাই সেহেতু আমাকে অব্যাহতির প্রস্তাবনারও ভিত্তি নাই।

তিনি আরো বলেন, ‘রূপগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে এখন প্রভাবশালীদের কাছে অসহায়। এর বেশি কিছু বলতে চাচ্ছি না।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর মোবাইলে যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়।

শনিবার আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। জানা গেছে, সভায় বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোতালিব মিয়া, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, ডা. শওকত আলী, আবুল বাশার টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মফিজ উদ্দিন আহাম্মেদ, প্রচার সম্পাদক মানজারি আলম টুটুল, বাবু কৃষ্ণ দয়াল দাস, রফিকুল ইসলাম রফিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, ফেরদৌসি আলম নিলা, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মাস্টার, তারাব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ সদস্য মুক্তিযোদ্ধা আমির হোসেন, মিলন মিয়া প্রমুখ।