ঢাকাSunday , 7 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে পরিচয়পত্র পেলেন প্রায় ৫ হাজার জন জেলে

Link Copied!

নাটোরের সিংড়ায় গত শনিবার জেলে ও মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের পরিচয়পত্র ও বাইসাইকেল বিতরণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি

নাটোরের সিংড়ায় গত শনিবার জেলে ও মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের পরিচয়পত্র ও বাইসাইকেল বিতরণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি

নাটোর প্রতিনিধি : নাটোরে ৪ হাজার ৯৫৪ জন জেলে পরিচয়পত্র পেয়েছেন। পাশাপাশি বাইসাইকেল পেয়েছেন ১২ জন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি। এ ছাড়া ২৮ জন প্রতিবন্ধীর মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়। গত শনিবার নাটোরের সিংড়ায় উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলে ও মৎস্য প্রতিনিধিদের মধ্যে পরিচয়পত্র ও বাইসাকেল বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশ থেকে মৎস্য ভাণ্ডার হারিয়ে যেতে বসেছিল। ‘জাল যার জলা তার’ এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার মৎস্য ভাণ্ডারকে সমৃদ্ধ করতে অভয়াশ্রম ঘোষণা দিয়ে নতুন নতুন আইনের মাধ্যমে নদী, খাল, পুকুর, বিল খননের ব্যবস্থা করেছে। তারই ধারাবাহিকতায় জেলেদের পরিচয়পত্র, মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমন্ত হেনরী কুবীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাহবুব উল আলম, মৎস্য অধিদপ্তরের জেলেদের নিবন্ধন ও আইডি কার্ড প্রদান প্রকল্পের পরিচালক আরিফুর রহমান তরফদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় নেতারা।