ঢাকাSunday , 7 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারেকের শাশুড়ির বিরুদ্ধে মামলায় ফখরুলের ক্ষোভ

Link Copied!

mand-banuনিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি হওয়ার কারণেই সৈয়দা ইকবাল মান্দ বানু’র বিরুদ্ধে দুর্নীতির মামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সৈয়দা ইকবাল মান্দ বানু’র বিরুদ্ধে দুদকের মামলা দায়েরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল।
বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের চাঞ্চল্যকর ও শীর্ষ দুর্নীতির ঘটনাগুলোকে বৈধতা দিয়ে সম্পূর্ণ রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে। অথচ সৈয়দা ইকবাল মান্দ বানু কোনোরূপ রাজনীতির সাথে জড়িত নন, বরং বিশিষ্ট শিক্ষানুরাগী হিসেবে পরিচিত ও পারিবারিক দীর্ঘঐতিহ্য নিয়ে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছেন।’
তিনি বলেন, ‘বর্তমান অবৈধ জুলুমবাজ সরকার পুলিশ, দুদক এবং আদালতকে ব্যবহার করে এতদিন বিরোধী দলীয় রাজনীতিবিদদের হয়রানি, নিপীড়ন ও নির্যাতন করলেও এবার তারা বিরোধী রাজনীতিবিদদের পরিবারের অরাজনৈতিক সদস্য এবং আত্মীয়-স্বজনদের বিরুদ্ধেও একই ধরনের হয়রানিমূলক আচরণ শুরু করেছে।’
সৈয়দা ইকবাল মান্দ বানু ও ‘সুরভী’ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সৈয়দা ইকবাল মান্দ বানু বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান মরহুম মাহবুব আলী খান এর স্ত্রী। মাহবুব আলী খান নিখিল ভারত আইন পরিষদের সদস্য (এমএলএ) ও আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট আসামের প্রথম মুসলিম ব্যারিস্টার আহমেদ আলী খান এর ছোট ছেলে। তিনি ১৯৭৯ সালে সুবিধা বঞ্চিতদের জন্য মাত্র একজন শিক্ষার্থী নিয়ে শুরু করেছিলেন ‘সুরভী’ নামে স্কুল এবং প্রশিক্ষণ কেন্দ্র। প্রচারবিমুখ এই মহীয়সী নারীর নিরলস পরিশ্রমের কারণে আজ পর্যন্ত ২০ লাখেরও বেশি শিক্ষার্থীর জীবনে শিক্ষার আলো জ্বেলেছে সেই প্রতিষ্ঠান।