ঢাকাSunday , 7 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উচ্চ আদালতে জামিন চাইলেন মির্জা আব্বাস

Link Copied!

abbasনিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের প্লট বরাদ্দসহ তিন মামলায় উচ্চ আদালতে জামিন আবেদন করেছেন।
তিনি মন্ত্রী থাকা অবস্থায় প্লট বরাদ্দের বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ২০১৪ সালে শাহবাগ থানায় মামলা করে দুদক। এ ছাড়া পল্টন ও মতিঝিল থানায় নাশকতার অভিযোগে দায়েরকৃত ২ মামলাসহ তিন মামলায় তিনি এ জামিন আবেদন করেন।
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় মির্জা আব্বাসের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন এ আবেদনটি দায়ের করেন।
তিনি বলেন, মির্জা আব্বাস মন্ত্রী থাকা অবস্থায় সাংবাদিকদের মাঝে যে সকল প্লট বরাদ্দ দিয়েছেন তাতে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯ শত টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা করে দুদক।
এ মামলাসহ নাশকতার অপর ২ মামলায় তিনি গত ৬ জানুয়ারি নিম্ন আদালতে জামিন চেয়ে আত্মসমর্পণ করেন। কিন্তু আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি আজ উচ্চ আদালতে জামিন আবেদন করলেন।
বিচারপতি মির্জা হোসেইন ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চে ২টি এবং দুদকের আদালতে আরো একটি জামিন আবেদন  শুনানির জন্য জমা দিয়েছেন।
এই আইনজীবী আরো বলেন, এফআইঅরে মির্জা আব্বাসের নাম ছিল না, পরবর্তিতে তদন্ত করে তদন্ত রিপোর্টে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।