ঢাকাSaturday , 6 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার বাসা ঘেরাওয়ে পুলিশের বাধা

Link Copied!

gulsanনিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান বাসভবন ঘেরাও করতে গেছে দুটি সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আর মুক্তিযোদ্ধার প্রজন্ম নামে দুটি সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা খালেদা জিয়ার বাস ভবন ঘেরাও করতে রওনা হলে পুলিশ বনানী মাঠের কাছে রাস্তায় তাদের আটকে দেয়। বাধা পেয়ে তারা সেখানেই প্রতিবাদ সমাবেশ শুরু করেছে।
পরে পুলিশ সরিয়ে দিলে একটু সরে এসে বনানী মাঠে ২৭ নম্বর সড়কে অবস্থান করে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ, শহীদ আলীম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরী, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান এ আরাফাতসহ শহীদ মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীর সন্তানেরা।
সমাবেশে তুরিন বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের অপরাধ কম হয়েছিল এটা বিএনপি নেত্রী প্রমাণ করতে চাইছেন। তাই মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি (খালেদা জিয়া) মনে করেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা কমাতে পারলে বুঝি পাকিস্তানের অপরাধ কমে যাবে।’
এ আরাফাত বলেন, ‘বেগম খালেদা জিয়া পাকিস্তানের সাথে সুর মিলিয়ে কথা বলছেন। তার বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। এই নেত্রীকে উৎখাত করতে পারলে দেশে আর কোনো সমস্যা থাকবে না।’
খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান বাংলাদেশে ‘পাকিস্তানপন্থি’ রাজনীতি চালাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
শহীদ আলীম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক করবেন আর স্বাধীন বাংলাদেশের মানুষ বসে থাকবে, তা হবে না। এমন আইন চাই, রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন সেটা নিয়ে কেউ কথা বলতে পারবে না।’