ঢাকাSaturday , 6 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারাগার থেকে ঢামেকে মির্জা আব্বাস

Link Copied!

abbasনিজস্ব প্রতিবেদক : শারীরিকভাবে অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাস। তাকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি মেরুদণ্ডের হারক্ষয়, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছেন।
শনিবার সকাল ১১টার দিকে চিকিৎসার জন্য তাকে ঢামেকে আনা হয়। সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির এসব তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, বিভিন্ন মামলায় আসামি হয়ে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বিএনপির এই নেতা। আত্মগোপনে  থেকেই ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নেন তিনি। এরপর ৬ জানুয়ারি নাশকতার ২টি মামলা ও প্লট দুর্নীতি সংক্রান্ত আরেকটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহাবুবার রহমানের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।