নিজস্ব প্রতিবেদক : রোববার সকালে বৈঠকে বসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ জোটের শীর্ষ নেতারা। শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার সকাল সাড়ে ১০টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, ১৪ দলের ওই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক বিষয়সহ আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা হবে।

