ঢাকাThursday , 4 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একটি ঘোষণা মানুষের মনে আশা সঞ্চার করছে

Link Copied!

ershad-নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘একটি ঘোষণা মানুষের মনে আশা সঞ্চার করেছে। দেরিতে হলেও জাতীয় পার্টির জীবনে নতুন আশার আলো দেখতে পারছি।’
বৃহস্পতিবার দুপুরে গুলশানে একটি সেমিনার হলে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত দলটির নব নিযুক্ত কো-চেয়ারম্যান ও মহাসচিবকে দেয়া এক সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমার ভাইয়ের বক্তব্য আমি শুনলাম। তার কথার মধ্যে আমি আশার আলো দেখতি পাচ্ছি।’
এসময় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ করে এরশাদ বলেন, ‘আপনারা জি এম কাদের ও রহুল আমিন হাওলাদার পাশে থাকবেন। এ দুজন মিলে পার্টিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছি।’