ঢাকাThursday , 4 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘চেয়েছিলাম ভোটের রাজনীতি চালু থাকুক’

Link Copied!

kader-siddikiনিজস্ব প্রতিবেদক : এমপি হওয়ার জন্য নয়, ভোটের রাজনীতি চালু থাকার জন্যই নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের এমন কথাই জানিয়েছেন মুক্তিযুদ্ধে দুর্ধর্ষ এই কাদেরীয়া বাহিনীর নেতা।
এর আগে ঋণখেলাপি হওয়ায় উপ-নির্বাচনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকীর রিট আবেদন আবেদন খারিজ করে দেন আদালত।
পরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এ দেশের মাটি ও স্বাধীনতার সঙ্গে আমার রক্ত মিশে আছে। কাজেই আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল।’
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আমার বাবা ছিলেন একজন আইনজীবী, এজন্য আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে, থাকবে। এমপি হওয়ার জন্য নির্বাচনে অংশ নিতে চাইনি, চেয়েছিলাম ভোটের রাজনীতি চালু থাকুক। কিন্তু নির্বাচন কমিশন আমার মনোনয়ন বাতিল করেছে।’
তিনি বলেন, ‘আজ এ রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত যে আদেশ দিয়েছেন সে আদেশের বিরুদ্ধে আমি পরবর্তী আইনি পদক্ষেপ নেব কি না সেটি পরে জানাব।’ ‘আদালতের প্রতি সম্মান আছে ও থাকবে’ বলেও মন্তব্য করেন তিনি।