ঢাকাThursday , 4 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুস্বাদু মিষ্টি কুমড়ার পুষ্টিগুণ

Link Copied!

kumraস্বাস্থ্য ডেস্ক : সবজি হিসেবে মিষ্টি কুমড়া প্রীতি আছে অনেকেরই। নানা পদের মুখরোচক নাস্তাতেও মিষ্টি কুমড়ার ব্যবহার চলে। পুষ্টিগুণে ভরা এই সবজিতে পাওয়া যায় যথেষ্ট স্বাস্থ্য উপকারী পুষ্টিগুণ। ভিটামিন এ, বি-কমপ্লেক্স, সি এবং ই, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, ফসফরাস, কপার, ক্যারটিনয়েড এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ। এসব উপাদান মানব দেহের জন্য দারুণ উপকারী ভূমিকা পালন করে। জেনে নেয়া যাক মিষ্টি কুমড়ার পুষ্টিগুণ সম্পর্কে।
– মিষ্টি কুমড়ায় থাকা বিটা-ক্যারোটিন ও আলফা-ক্যারোটিন মত ক্যারটিনয়েড সমূহ চোখের ছানি পড়া রোধসহ চোখের রেটিনা কোষ রক্ষা করে। তাই চোখকে সচল ও সুস্থ রাখতে আপনার খাদ্য তালিকায় মিষ্টি কুমড়া যোগ করতে পারেন।
– মিষ্টি কুমড়া ভিটামিন এ, সি এবং ই, ক্যারটিনয়েড, আয়রন, ম্যাগনেসিয়ামের মতো পুষ্টির একটি ভাণ্ডার। এসব উপাদান আমাদের শরীরকে যেকোন রোগের প্রতিরোধক হিসেবে তৈরি করে। প্রতিদিন মিষ্টি কুমড়া খেলে আপনার শরীরে রোগ ব্যাধির সংক্রমণ কমে যায়।
– মিষ্টি কুমড়ার উচ্চ ফাইবার উপাদান খাদ্য হজমে খুব কার্যকরী ভূমিকা রাখে। ডায়রিয়া নিয়ন্ত্রণ ও পরিপাক নালীর খাদ্য সঠিক উপায়ে সরবরাহে মিষ্টি কুমড়ার তুলনা হয়না।
– কম ক্যালরি এবং উচ্চ ফাইবারযুক্ত খাবার মিষ্টি কুমড়া ওজন কমাতে একটি উপযুক্ত খাবার। এছাড়া মিষ্টি কুমড়ার উচ্চ পটাসিয়াম কন্টেন্টও খুব সুন্দরভাবে আপনার শরীরের বাড়তি মেদটুকু ঝরিয়ে দিতে সাহায্য করে। যারা তাদের শরীরের অতিরিক্ত ওজন নিয়ে বিব্রত তারা নিঃসন্দেহে কুমড়া খেতে পারেন।
– কুমড়া বাতের ব্যথাসহ দীর্ঘস্থায়ী ব্যথার প্রশমন ঘটায়। যারা দীর্ঘদিন ব্যথাজনিত সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন যদি ১ থেকে ২ কাপ পরিমাণ মিষ্টি কুমড়া রান্না খান তাহলে অনেকটাই ব্যথা কমে আসবে।
– কুমড়া ও কুমড়ার বীজ গর্ভবতী মায়েরা তাদের অনাগত সন্তানের সুস্বাস্থ্যর জন্য নির্দ্বিধায় খেতে পারেন। কুমড়া গর্ভবতী মায়েদের রক্তস্বল্পতা রোধ করে অকাল প্রসবের সম্ভাবনা কমিয়ে দেয়।
– যারা উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভোগেন তারা মিষ্টি কুমড়া খেতে পারেন। মিষ্টি কুমড়ার পটাসিয়াম ও উচ্চ ভিটামিন সি উপাদান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনে।
– এছাড়াও বিটা-ক্যারোটিন সমৃদ্ধ এই সবজিটি আমাদের দেহের ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে।