ঢাকাWednesday , 3 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মজাদার ফুলকপির ডালনা

Link Copied!

Dalnaলাইফস্টাইল ডেস্ক : শীতকাল মানেই তাজা সবজির আধিক্য। ভোরবেলা শিরশিরে হাওয়া লাগার সঙ্গে সঙ্গেই বাজারও ভরে ওঠে ছোট, বড় নানান মাপের তাজা, ঠাসা ফুলকপিতে। লুচি, পোলাও কিংবা খিচুরির সঙ্গে আলু-ফুলকপির ডালনা হতে পারে অন্যতম মুখরুচি পদ। অতিথির সামনেও দেয়া যেতে পারে দারুণ স্বাদের সবজি ফুলকপির ডালনা। তাই আসুন শিখে নেয়া যাক ফুলকপির ডালনার সহজ রেসিপি।
যা যা লাগবে : ফুলকপি টুকরো ৫০০ গ্রাম, আলু ২৫০ গ্রাম, মটরশুঁটি ১২৫ গ্রাম, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল পরিমানমতো, জিরা গুঁড়া সামান্য, টকদই আধা কাপ, চিনি ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, বাদাম বাটা ২ টেবিল চামচ।
যেভাবে করবেন : প্রথমে টুকরো কপিগুলো আধা সেদ্ধ করে নিন। এবার টুকরো আলুগুলো ভেজে নিতে হবে। আলু হালকা বাদামী হলে মটরশুঁটি ও লবণ দিয়ে দিন। হালকা ভাজা হলে সব বাটা মসলা দিয়ে আবার ভাজতে থাকুন। অল্প ভেজে তাতে দই, বাদাম বাটা, চিনি ও অন্যান্য সব উপকরণ দিয়ে দিন। পুরো মিশ্রণটি মাখা মাখা হলে তাতে ফুলকপি দিয়ে নাড়তে থাকুন। সামান্য পানি দিয়ে মৃদু আঁচে ঢেকে রান্না করুন ১০ মিনিট। তারপর ডালনার পানি শুকিয়ে এলে নামিয়ে নিন। ব্যাস হয়ে গেল মজাদার সবজি ফুলকপির ডালনা।