নিজস্ব প্রতিবেদক : ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের’ শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় তিনি নিহতের স্বজনদের হাতে আর্থিক সহায়তাও প্রদান করেন।
বুধবার গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাতক্ষীরা জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎকালে এ সহায়তা দেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, তালা বিএনপি যুগ্ম-সম্পাদক নিহত বিল্পবের মা মোছা. হালিমা বেগম, তালা ছাত্রদল সভাপতি নিহত আজহারুলের মা আরিফা বেগম, আজহারুলের কন্যা আজমিরা ইসলাম (দিশা), আজহারুলের মামা মো. আমজাত হোসেন, তালা উপজেলা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায়, উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক মো. আতাউর রহমান প্রমুখ।

