ঢাকাTuesday , 2 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফখরুলসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

Link Copied!

Fakhrulনিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন থানার বিস্ফোরক আইনের এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ৩ মার্চ দিন ধার্য করেন।
চার্জশিটের অপর উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরব, হাবিবুন-নবী খান সোহেল, সুলতান সালাহউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভুইয়া জুয়েল, হাবিবুর রহমান হাবিব, আমিরুল ইসলাম আলিম, রফিকুল ইসলাম মজনু প্রমুখ। মামলার নথি অনুযায়ী মামলাটিতে সব আসামিই জামিনে আছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ বিকেল ৩টায় বিএনপির ঘোষিত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও শান্তিনগর রেলক্রসিং এবং চামেলীবাগের টুইন টাওয়ারের সামনে এজাহার নামীয় ২৬ জনসহ এক হাজার/চারশত নেতাকর্মী মারাত্মক অস্ত্রশস্ত্র, ইটপাটকেল, লাঠিসোঠা, লোহার রড নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় ৩ জন পুলিশ সদস্য আহত হয়।
ঘটনার দিনই পল্টন থানার উপপরিদর্শক হাবিবুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।