ঢাকাTuesday , 2 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বার নির্বাচন : প্যানেল ঘোষণা বিএনপির

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : ঢাকা আইনজীবী সমিতির আসন্ন ২০১৬-১৭ কাযবর্ষের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল ঘোষণা করা হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সভাপতি পদে অ্যাডভোকেট খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে আজিজুল ইসলাম খান বাচ্চু নির্বাচন করবেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতাদের বৈঠকে এ প্যানেল ঘোষণা করা হয়। খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাত সাড়ে ৯টায় এ বৈঠক শুরু হয়ে শেষ হয় সাড়ে ১১টায়।
বৈঠকে ঢাকা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক সভাপতি খোরশেদ আলম, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।