ঢাকাMonday , 1 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাউন্সিলে ‘কোন্দল’ নয়

Link Copied!

amaj uddinনিজস্ব প্রতিবেদক : কাউন্সিলকে সামনে রেখে দেশের বড় দুই রাজনৈতিক দলকে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড না করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজ উদ্দিন আহমদ।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘প্রবীণ রাজনীতিবীদ ডক্টর আর এ গণি’র স্মরণে আয়োজিত শোক সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এই সভার আয়োজন করে। ‌
তিনি বলেন, ‘রাজনীতি সৃষ্টি হয়েছে জনগণের সমস্যা সমাধানের জন্য, সমস্যা সৃষ্টির জন্য নয়। তাই আমি আশা করব দলীয় কাউন্সিল নিয়ে আপনারা জনস্বার্থ বিরোধী কোনো কর্মকাণ্ড করবেন না।’
গণতন্ত্র ছাড়া সুশাসন সম্ভব নয় উল্লেখ করে ড. এমাজ উদ্দিন বলেন, ‘এ দেশে গণতন্ত্র থাকবে না, এটা অবিশ্বাস্য। উন্নয়ন না গণতন্ত্র, কোনো বিতর্কের বিষয় নয়। গণতন্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করলে উন্নয়ন হবেই।’
জাতীয় স্বার্থে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করলে, তবেই দেশের অগ্রতি ত্বরান্বিত হবে বলেও মত প্রকাশ করেন তিনি।
এসময় রাষ্ট্রীয় কর্মকর্তা ও কর্মচারীদের সমালোচনা করে তাদের উদ্দেশ্যে এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ‘বিশেষ কোন দল বা সরকারের আনুগত্য প্রকাশ করা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। মনে রাখতে হবে আপনারা কোন রাজনৈতিক দল বা সরকারের কর্ম না, আপনারা জনগণের সেবক।’
একই আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপির সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক বলেছেন, ‘৫ জানুয়ারি অবৈধ নির্বাচনের মাধ্যমে আপনি (শেখ হাসিনা) ক্ষমতা দখল করেছেন। এতদিন আমরা বলেছিলাম, এখন প্রধান বিচারপতিও বলছেন। বেগম জিয়া আপনাকে অনেক সময় দিয়েছেন। এবার আপনি নিজেই পদত্যাগ করুন। তা না হলে জনগণ আপনাকে ছাড়বে না।’
এসময় তিনি পুলিশকে রাজনৈতিক দলের স্বার্থ সংশ্লিষ্ট কাজ বা প্রভাব থেকে দূরে থাকার আহ্বানও জানান।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ।