ঢাকাMonday , 1 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘরের সাজে বাহারি শতরঞ্জি

Link Copied!

houseলাইফস্টাইল ডেস্ক : ঘরের সাজে প্রথমেই আসে ড্রইং রুমের সাজ। ঘরের সৌন্দর্যে একটু বাঙালিয়ানা ভাব ফুটিয়ে তুলতে শতরঞ্জির ব্যবহার হতে পারে অন্যতম আকর্ষণ। শুধু মেঝেতেই নয়, দেয়াল সাজেও ব্যবহার করা যায় যুগোপযোগী বিভিন্ন ধরনের শতরঞ্জি। তাই, দেয়ালের আয়তন অনুযায়ী বড়, মাঝারি বা ছোট যেকোনো আকৃতির বাহারি শতরঞ্জি ঝুলাতে পারেন। বাঙালিয়ানা এসব উপাদানের উপস্থিতি ঘরের পরিবেশই বদলে দেবে।
বসার ঘর, সিঁড়ি বা ঘরের বিভিন্ন প্যাসেজের দেয়ালেও রুচিশীল শতরঞ্জি ব্যবহার করা যেতে পারে। কিছু শতরঞ্জি আছে, যা দেয়ালে ঝোলানোর উপযোগী থাকে। তবে চাইলে পছন্দমতো শতরঞ্জি কিনে কাঠের ফ্রেমে বাঁধাই করে নেয়া যেতে পারে। যদি একটি দেয়ালের পুরো অংশ ফাঁকা পড়ে থাকে, সেক্ষেত্রে বড় একটি শতরঞ্জি দেয়ালে লাগিয়ে বা ঝুলিয়ে দেয়া যেতে পারে। তবে ছোট একাধিক শতরঞ্জি এবং নকশিকাঁথা একসঙ্গে সাজালেও ভালো লাগবে।
ঘরের দেয়াল সাজের মতোই ঘরের মেঝের সাজে বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই গৃহসজ্জার প্রয়োজনে ঘরের মেঝের সর্বত্রই শতরঞ্জি ব্যবহার করা যেতে পারে। শীতের এই সময়টাতে মেঝেজুড়েই শতরঞ্জির ব্যবহার হতে পারে। ঠাণ্ডার হাত থেকে বাঁচাতে শতরঞ্জির উপস্থিতি অত্যান্ত ফলদায়ক।
বসার ঘরে সেন্টার টেবিলের দুই পাশে বাড়তি জায়গা থাকলে সেখানেও শতরঞ্জি বিছিয়ে দিতে পারেন। বসার ঘর বা প্যাসেজ যেখানেই থাকুক না কেন, তার সামনে একটি শতরঞ্জি বিছিয়ে দিন। ভালো দেখাবে।
বসার ঘরে ফোম বা ম্যাট্রেস ব্যবহারে ফ্লোরিং তৈরি করা যায়। আবার ফোম বা ম্যাট্রেসের পরিবর্তে শতরঞ্জিও ব্যবহার করা যেতে পারে। বড় একটি রঙিন শতরঞ্জি বিছিয়ে তার ওপর ছড়িয়ে দেয়া ছোট-বড় বেশ কয়েকটি রঙ বাহারি কুশনেও তৈরি হতে পারে বসার ঘরের ফ্লোরিং। বেডরুমে খাটের পাশে রাখতে পারেন শতরঞ্জি। শিশুদের ঘরে মেঝেজুড়েই ব্যবহার হতে পারে এই উপযোগী উপকরণ।
ডাইনিংয়ের খাবার টেবিল সাজাতে মগ-গ্লাস, থালা-বাটি বা গামলা রাখার জায়গাগুলোতে ছোট ছোট শতরঞ্জি দিয়ে রঞ্জিত করতে পারেন। আবার বারান্দাতে বসার ব্যবস্থা থাকলে সেখানেও শতরঞ্জি ব্যবহার করতে পারেন। রান্নাঘর ও বাথরুমের সামনেও শতরঞ্জি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে শতরঞ্জির রঙটি যেন গাঢ় রঙের হয় সেদিকে লক্ষ্য রাখুন। ঘরের আসবাবের আকৃতি এবং রঙ অনুসারে শতরঞ্জির ব্যবহার হলে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।