ঢাকাSunday , 31 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এরশাদের সভা বর্জন রওশনপন্থিদের

Link Copied!

Rowshonনিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ আটজন সভায় অংশ নেননি। এরা সবাই এরশাদের প্রতিদ্বন্দ্বী রওশনপন্থি হিসেবে পরিচিত।
রোববার দুপুর পৌনে ১২টার দিকে দলটির চেয়ারম্যানের বনানীর রাজনৈতিক কার্যালয় এ বৈঠক শুরু হয়। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বৈঠকে সভাপতিত্ব করেন।
সভায় প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ২৪ জন উপস্থিত ছিলেন। তবে প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইশাম, অধ্যাপক দেলওয়ার হোসেন সভায় উপস্থিত ছিলেন না।
সে হিসাবে দলটির ৩৭ জন সক্রিয় প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ২৪ জন উপস্থিত ছিলেন। রওশন এরশাদপন্থি হিসেবে পরিচিত আটজন অনুপস্থিত ছিলেন। তিনজন অসুস্থ এবং দুই জন বিদেশে অবস্থান করায় এরাও সভায় আসতে পারেননি।
উল্লেখ্য, এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদারকে একক সিদ্ধান্তে দলের মহাসচিব ঘোষণার পর থেকেই এরশাদ-রওশন দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।