ঢাকাSunday , 31 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু অপহরণে আ.লীগ আর পুলিশ জড়িত

Link Copied!

hafizuddinনিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের আমলে যতো শিশু অপহরণের ঘটনা ঘটেছে সেসবের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং কিছু বিপথগামী পুলিশ জড়িত বলে দাবি করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান হাফিজ উদ্দীন আহমেদ।
রোববার জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‌এক আলোচনা সভার তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের সমস্ত শিশু অপহরণের জন্য আওয়ামী লীগ ও কিছু বিপথগামী পুলিশ জড়িত। সরকার দেশকে পুলিশি স্টেটে পরিণত করেছে বলেই এসব অপহরন বেড়ে গেছে। আর এসব কিছুর মূল কারন হচ্ছে দেশে আজ সুশাসন বিলুপ্ত, গণতন্ত্র অনুপস্থিত।’
তিনি আরো বলেন, ‘১৯৭৫ সালের ২৫ জানুয়ারি আওয়ামী লীগ দেশে প্রথম গণতন্ত্র হত্যা করে। তাদের হাতে মুক্তিযুদ্ধের ইতিহাস ক্রমাগত বিকৃত হয়েছে।’
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান রিপন, সংগঠনের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন,ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমা আক্তার,জাতীয়তাবাদী ওলামা দলের ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।