ঢাকাThursday , 28 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিচয়পত্র পেলেন কাপাসিয়ার ৯৮৯ জন জেলে

Link Copied!

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য সিমিন হোসেন রিমি জেলের হাতে পরিচয়পত্র তুলে দিচ্ছেন। পাশে আমন্ত্রিত ‍অন্যান্য অতিথিবৃন্দ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য সিমিন হোসেন রিমি জেলের হাতে পরিচয়পত্র তুলে দিচ্ছেন। পাশে আমন্ত্রিত ‍অন্যান্য অতিথিবৃন্দ

নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় পরিচয়পত্র পেলেন ৯৮৯ জন জেলে। গত ২৫ জানুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়। মৎস্য অধিদপ্তরের জেলেদের নিবন্ধন ও আইডি কার্ড প্রদান প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে কাপাসিয়ায় জেলেদের মধ্যে পরিচয়পত্র প্রদান করা হলো।
পরিচয়পত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ সিমিন হোসেন রিমি। কাপাসিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলেদের নিবন্ধন ও আইডি কার্ড প্রদান প্রকল্পের প্রকল্প পরিচালক আরিফুর রহমান তরফদার, কাপাসিয়ার ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পেরা এবং গাজীপুর জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মজিদ।