ঢাকাWednesday , 27 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোকোর রুহের মাগফেরাতে সৌদি বিএনপির ওমরাহ

Link Copied!

Kokoনিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রূহের মাগফেরাত কামনায় ওমরাহ পালন করেছেন সৌদিআরব বিএনপির নেতারা। সৌদি বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিবের নেতৃত্বে আজ সৌদি আরব পশ্চিমাঞ্চলের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।
তারা পবিত্র কাবাঘর তাওয়াফের মাধ্যমে মরহুম আরাফাত রহমানের আত্মার মাগফেরাত এবং জিয়া পরিবারের জানমাল ও ইজ্জতের হেফাজত ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন।
এ সময় আহমেদ আলী মুকিব বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ উপলক্ষে পাঠানো এক বিবৃতিতে আহমেদ আলী মুকিব বলেন, ‘বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুন এক আধুনিক বাংলাদেশের সফল কারিগর ছিলেন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ আজ মালয়েশিয়া, ব্যাংককের মতো সক্ষমতা অর্জন করতো।’
সৌদি আরব বিএনপির আহ্বায়ক আহমদ আলী মুকিবের সঙ্গে এ সময় আরো উপস্থিত ছিলেন- মোহাম্মদ আলী মাওলানা রফিক, সিআইপি হেলাল, নুরুল আফছার চৌধুরী, বেলায়েত হোসেন তালুকদার, লুৎফুর রহমান, কছির উদ্দিন, শেখ মোস্তাক আহমেদ,  হাবিবুর রহমান, সহিদুল ইসলাম, জিয়াউর রহমান চৌধুরী, জহির আহমেদ, মোজাম্মিল হোসেন মিলন, শাহাবা উদ্দিন, বেলায়েত হোসেন মিন্টু, মুক্তার হোসেন, মঈনুল ইসলাম কাওছার, ছিদ্দিকুর আলাউদ্দিন, শাহ আলম হেলাল প্রমুখ।