ঢাকাMonday , 25 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘প্রশাসন দিয়ে চলছে মুক্তিপণ আদায়’

Link Copied!

রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান ক্ষমতাসীনরা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মানুষকে গুম করে মুক্তিপণ আদায় করেছে। এমনকি তারা জবর-দখলে উচ্চ আদালত থেকে নির্দেশনাও জারি করছে, যা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, অবৈধ এ সরকার সব কিছুই দখল করে নিয়েছে। আর এসবে সহযোগিতা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগের ইচ্ছা অনুযায়ী নতুন করে ইতিহাস রচনা করা হচ্ছে।
তত্বাবধায়ক  সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ক্ষমতাসীন দলের অনেকেই তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে ছিলেন।কিন্তু তত্ত্ববধায়ক সরকার শুধু একজনের ইচ্ছায় বাতিল করে সংবিধান সংশোধন করা হয়েছে। কারণ শেখ হাসিনা জানতেন, এ সরকার ব্যবস্থা থাকলে তিনি চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।
মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রস্তুত উল্লেখ করে ক্ষমতাসীনদের উদ্দেশ্য রুহুল কবির রিজভী বলেন, ‘আপনারা প্রস্তুত থাকুন, একদিন বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। মানুষ হত্যা, গুম-খুন ও নির্যাতন করেছেন।  যারা এর বিরুদ্ধে কথা বলতে চায়, তাদেরকে আপনারা  হামলা করে, মামলা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছেন।’
এ সময় সরকারের জবর-দখলের প্রসঙ্গ টেনে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম বলেন, এ সরকার কোনোভাবেই নির্বাচিত সরকার নয়। তারা হচ্ছে জবর-দখলের সরকার। খালেদা জিয়া রাষ্ট্রের বিরুদ্ধে কী এমন কথা বলেছিলেন যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো?
আয়োজক সংগঠনের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, সংগঠনের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।