ঢাকাMonday , 25 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদাকে আদালতে হাজিরের নির্দেশ

Link Copied!

khaledaনিজস্ব প্রতিবেদক : ‘বিতর্কিত বক্তব্য’ দেয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার বাদীর অভিযোগ আমলে নিয়ে খালেদা জিয়াকে ৩ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
সকালে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। ১১টার দিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের নেতৃত্বে শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। বাদীর জবানবন্দী গ্রহণ করে ১২টা ২০ মিনিটে বিচারক এ আদেশ দেন।
এদিকে ‘এই মামলা পরিহাস ছাড়া কিছু নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
এর আগে মোমতাজ উদ্দিন আহমদ মেহেদীর খালেদার ‘বিতর্কিত বক্তব্য’র প্রত্যাহারের জন্য খালেদা জিয়াকে উকিল নোটিশ পাঠান। এর জবাব না পেয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি।
আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার এ অনুমতির কপি হাতে পান তিনি। এরই পরিপ্রেক্ষিতে সোমবার বিচারিক আদালতে মামলা করলেন মোমতাজ উদ্দিন মেহেদী।
প্রসঙ্গত, গেল বছরের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘মুক্তিযোদ্ধা সমাবেশে’ খালেদা জিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের সঠিক সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আজকে বলা হয়, এত লাখ মানুষ শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া দাবি করেন, ‘তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন তিনি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না’।