ঢাকাSunday , 24 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘খালেদা-তারেককে বাদ দিয়ে দল পুনর্গঠন করুন’

Link Copied!

Hasan-mahmudনিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপির কাউন্সিলে দল পুনর্গঠনের জন্য দলটির নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘কাউন্সিলকে সামনে রেখে যাদের হাতে মানুষের রক্ত লেগে আছে, পোড়া মানুষের গন্ধ, তাদের দল থেকে বাদ দিয়ে দিন। আপনাদের শীর্ষ নেতা খালেদা জিয়ার হাতে মানুষের রক্ত, পোড়া মানুষের গন্ধ। অপর শীর্ষ নেতা তারেক রহমান লন্ডনে বসে বিভ্রান্তিকর পরামর্শ দিয়ে দলকে (বিএনপি) ধ্বংস করছে। তাদের দল থেকে বাদ দিন। নেতৃত্ব পরিবর্তন করুন।’
রোববার শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেত্রী খালেদার অপরাজনীতির কারণে শুধু দল নয়, পরিবারের মধ্যেও ভাঙন শুরু হয়েছে। এই ভাঙন রক্ষা করতে জনগণের কাছে ক্ষমা চেয়ে অপরাজনীতি থেকে বেরিয়ে আসুন।’
বিএনপি নেত্রী বেগম জিয়ার সমালোচনা করে তিনি বলেন, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খালেদা জিয়া গণমাধ্যমে যে বিবৃতি পাঠিয়েছেন, সেখানে কী জন্য গণঅভ্যুত্থান, কার জন্য গণঅভ্যুত্থান হয়েছিল, তা উল্লেখ করেননি। এমনকি গণঅভ্যুত্থানের সময় বঙ্গবন্ধুসহ উল্লেখযোগ্য কোনো ব্যক্তির অবদানের কথাও উল্লেখ করা হয়নি। এটা অত্যন্ত ন্যক্কারজনক, দুঃখজনক।
সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সদস্য সংসদ ডালিয়া আক্তার প্রমুখ।