ফেনী প্রতিনিধি : ‘অনেকে জাতির পিতা বঙ্গবন্ধুকে বিক্রি করে খায়। আবার কেউ পীর সাহেবকে বিক্রি করে খায়। প্রজন্মলীগ, নৌকার নতুন প্রজন্ম এসব কিছু লোকের ব্যবসা।’
জেলা সার্কিট হাউজে শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘অনলাইন নীতিমালা নেই, নীতিমালা করা হচ্ছে। আইন থাকলে সাংবাদিক ও পত্রিকার জন্য ভালো। ডিক্লারেশন বাতিল করতে কষ্ট হবে। নানা অপরাধের সঙ্গে সম্প্রতি সাইবার অপরাধ যোগ হয়েছে। এসব অপরাধ বন্ধ করতে নীতিমালা করা হবে। সম্প্রচার নীতিমালার যে পয়েন্টে ভিন্নমত আছে আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে।’
সার্কিট হাউজে মন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার সার্কেল আমিরুল ইসলাম, জাসদের ফেনী জেলা সভাপতি ইঞ্জিনিয়ার সফিউদ্দিন আহমেদ বেলাল, সাধারণ সম্পাদক বেলাল হোসেন।

