ঢাকাFriday , 22 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনার বিকল্প নেই

Link Copied!

Nasimসিরাজগঞ্জ প্রতিনিধি : গণতন্ত্র রক্ষা ও দেশের সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নযন হয়।’
শুক্রবার বিকেলে নিজ নির্বাচনী এলাকার শিমুলদাইড়-হরিনাথপুর সড়ক প্রশস্থকরণ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপির কঠোর সমালোচনা ১৪ দলের মুখপাত্র বলেন, ‘তাদে নেত্রী এখনও বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।’
এ সময় বিএনপিকে পরামর্শ দিয়ে নাসিম বলেন, ‘ক্ষমতায় যেতে হলে অতীতের ভূল স্বীকার করে জনগণের কল্যাণে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করতে হবে। তবেই জনগণ বুঝবে তারা শুধরেছে।’
তিনি বলেন, ‘তিন বছর পর ২০১৯ সালে শেখ হাসিনার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ সিদ্ধান্ত নেবে ব্যালটের মাধ্যমে। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল জনগণের সে রায় মেনে নেবে। এর আগে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।’
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে বিশ্ব এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে অনুসরণ করে।’
এ সময় তিনি উন্নয়ন এবং জনগণের ভালোবাসা দিয়েই আগামী যেকোনো নির্বাচনে বিজয়ী হবার আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে মন্ত্রী সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা গ্রামে জামে মসজিদ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।