নিজস্ব প্রতিবেদক : বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ বৈঠকে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করা হবে।

