ঢাকাWednesday , 20 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩১ মার্চ বাংলার মাটিতে পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার

Link Copied!

Shajahanনিজস্ব প্রতিবেদক : ৩১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে প্রতীকী আদালত গঠন করে ১৯৫ জন পাকিস্তানি হানাদারের বিচারের ঘোষণা দিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান।
বুধবার সকাল ১১টায় শ্রমিক কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির আগে মতিঝিলের বক চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বক্তব্য পর্বে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী পাকিস্তানি হানাদাদের বিচারের মধ্যে দিয়ে দেশ কলঙ্ক মোচনে আরো একধাপ এগিয়ে যাবে।’
খালেদা জিয়াকে হুঁশিয়ারি করে শাহজাহান বলেন, ‘আপনি যুদ্ধাপরাধীর বাঁচাতে যতই নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করেন না কেন, বাংলার মানুষ আপনার সব অপকর্ম রুখে দিবে।’ এ সময় তিনি বিএনপি-জামায়াতের রাজনীতি বন্ধের প্রক্রিয়া চলছে বলেও জানান।
বিএনপি-জামায়াতের ৯২ দিনের জ্বালাও-পোড়াও কাণ্ডে হতাহত পরিবহন শ্রমিক, যাত্রী ও পথচারীদের ক্ষতিপূরণের দাবিকে প্রতিপাদ্য বিষয় ধরে এ র‌্যালির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১১টায় সংগঠনটির আহ্বায়ক ও নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে বক চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এ র‌্যালিতে বাংলাদেশ ঘাট শ্রমিক লীগ, নির্মাণ শ্রমিক লীগ, নৌ-মাঝি শ্রমিক লীগ, গার্মেন্ট টেইলার শ্রমিক লীগ, সোনালী ব্যাংক অ্যাম্প্লয়িজ ইউনিয়ন, বঙ্গবন্ধু সৈনিক লীগসহ অন্যান্য সংগঠন যোগ দেয়।