ঢাকাTuesday , 19 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাপক সাড়া জাগিয়ে শেষ হলো জাতীয় সবজি মেলা

Link Copied!

সবজি মেলা উপলক্ষে আ.কা.মু গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়াম চত্বর সেজেছে অপরুপ রূপে

সবজি মেলা উপলক্ষে আ.কা.মু গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়াম চত্বর সাজে অপরুপ রূপে

নিজস্ব প্রতিবেদক : ব্যাপক সাড়া জাগিয়ে আজ মঙ্গলবার শেষ হলো প্রথমবারের মতো আয়োজিত জাতীয় সবজি মেলা ও প্রদর্শনীর। জানা অজানা নানা জাতের সবজির সমারোহে মুগ্ধ হয়েছেন নগরবাসী; সেই সাথে এসব সবজির বিষয়ে আগ্রহও প্রকাশ করেছেন তারা। রাজধানীর খামারবাড়িস্থ আ কা মু গিয়াস উদ্দিন মিলকী মিলনায়তন চত্বরে গত রোববার থেকে শুরু হওয়া এ মেলা প্রতিদিনই দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল।
কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত এ মেলা ও প্রদর্শনীতে চই মরিচ, পঞ্চমুখী কচু, সুগন্ধী কচু, টক বেগুন, তিঁত বেগুন, সীতা লাউ, বিনি কচু, সাতকড়াসহ অসংখ্য পরিচিত-অপরিচিত সবজির দেখা মিলেছে। এ ছাড়া এমন অনেক সবজি ছিল যার নাম একটি কিন্তু জাত ১৫ থেকে ২০ ধরণের।
সরেজমিন দেখা গেছে, দর্শনার্থীরা সবজির প্রকারভেদ দেখে মুগ্ধ। প্রদর্শনী প্রাঙ্গণের মূল ফটক পার হলেই দেখা গেছে সবুজ গাছে লক লক করছে বিভিন্ন প্রজাতির সবজি। কয়েক ধাপ এগোলে চোখে পড়েছে বিশাল আকৃতির নানা সবজি দিয়ে তৈরি পিরামিডের। সবজির এই পিরামিড ঘিরে দর্শনার্থীদের উৎসাহ ও কৌতূহলের যেন শেষ ছিল না। আলু, শিম, ফুলকপি, টমেটো, মূলা, বেগুন, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজি দিয়ে সাজানো হয় এ পিরামিড। কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্যাভিলিয়নে দেখানো হয়েছে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চাষ করা সবজির চিত্র। একেবারে শেষ কর্নারে ছিল বসত বাড়ি ও আঙিনায় সবজি ও মাছ চাষের একটি চিত্রায়ন। এ ছাড়া দেশের সবজি বাজারে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণও যে অনেক বড় অবস্থানে আছে, তার প্রমাণও মিলেছে এ মেলা ও প্রদর্শনীতে। নামকরা সব প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিজেদের পণ্যের পরিচিতি ও গুণগত মান তুলে ধরা হয়েছে মেলায়। শুধু সবজি প্রদর্শনী নয়, এখান থেকে সবজি চাষিরাও পেয়েছেন নানা তথ্য। এ ছাড়া গাছে ধরা এসব সবজির দেখা পেয়ে দর্শনার্থীরাও অনেক খুশি। মাটি ছাড়া সবজি উৎপাদন, মাশরুমের নানা ব্যবহার, স্টলের মাধ্যমে সবজি বিক্রি-সব কিছুরই দেখা মিলেছে এতে। পুষ্টিসমৃদ্ধ জৈব পদ্ধতিতে সবজির চাষে যে বাংলাদেশ এগিয়ে গেছে তার প্রমাণ নিয়ে হাজির হন উদ্যোক্তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার প্রচারণার সার্বিক দায়িত্বে ছিল কৃষি তথ্য সার্ভিস (এআইএস)।