ঢাকাTuesday , 19 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ব্রাহ্মণবাড়িয়ার হামলায় জামায়াত-বিএনপি জড়িত’

Link Copied!

Kamrulনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আলাউদ্দিন স্মৃতি পাঠাগারে যারা হামলা করেছে, তাদের পেছনে জামায়াত-বিএনপি-মৌলবাদী-জঙ্গিবাদী শক্তি জড়িত আছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
মঙ্গলবার রাজধানীর শাহবাগে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়াবাসী আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধনে এ কথা বলেন তিনি।
কামরুল ইসলাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য বিভিন্ন সময়ে সারা দেশের বিভিন্ন জায়গায় যেভাবে হামলা করা হয়েছে এবং যেভাবে একাত্তরের ঘাতকদের বিচার শুরু হওয়ার পর সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানসহ সারা বাংলাদেশে সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী তাণ্ডব চালিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা ওই ঘটনাগুলোর সঙ্গে একই সূত্রে গাঁথা। এটি কোনো বিচ্ছিন ঘটনা নয়। রামুর ঘটনাসহ অতীতে যতগুলো ঘটনা যারা ঘটিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা তারাই ঘটিয়েছে।
তিনি বলেন, ‘প্রথমে আমি নিন্দা জানাই আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেদিন যদি অত্যন্ত সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করত, তাহলে এই ঘটনা এত দূর গড়াত না। আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্তভাবে কাজ করেছে। হামলাকারীদের কোনোভাবে প্রতিহত করেনি। কোনো ধরনের কাঁদানো গ্যাস ছোড়েনি। যার কারণে এই ঘটনা এত দূর ছড়িয়েছে।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘এ হামলার যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা অর্থ দিয়ে মাপা যাবে না। এগুলো নষ্ট করার মধ্য দিয়ে তারা আমাদের ঐতিহ্যের ওপর আঘাত হেনেছে।’
কামরুল ইসলাম বলেন, ‘আজকে বিচার বিভাগীয় তদন্তের দাবি উঠেছে। আমি একে সমর্থন দিয়ে বলতে চাই, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কোনো অবস্থাতেই তাদেরকে বিচারের বাহিরে রাখার সুযোগ নেই।’
ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য রবিউল আলম মোক্তাদির চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মিজানুর রহমান, আমাদের সময় পত্রিকার সম্পাদক আবু হোসেন শাহরিয়ার প্রমুখ।