ঢাকাTuesday , 19 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টিকে কেউ ভাঙতে পারবে না

Link Copied!

Ershadনিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, ‘নোবডি ক্যান ব্রেক জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে কেউ ভাঙতে পারবে না। এটা অসম্ভব।’
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি দীপ্ত কণ্ঠে এ কথা জানান।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের ক্ষমতাবলে দলের মহাসচিব পদ থেকে জিয়াউদ্দিন আহমেদ বাবুলকে ‍অব্যাহিত দেন এরশাদ। একই সঙ্গে রুহুল আমিন হাওলাদারকে ফের মহাসচিব ঘোষণা করেন।
রুহুল আমিন হাওলাদারকে মৌখিকভাবে মহাসচিব ঘোষণায় দলে বিরূপ প্রতিক্রিয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘এটা দলের গঠনতন্ত্রে দেয়া আছে।’
এরশাদ বলেন, ‘এর আগে আমি রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব পদ থেকে অব্যাহতি দিয়েছিলাম। তখন তো কোনো মিটিং করা লাগেনি। সেও কোনো কথা বলেনি। আমি আবার তাকে মহাসচিব করলাম।’
ছোট ভাই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান করার ব্যাপারে প্রশ্ন করা হলে এরশাদ বলেন, ‘আমি দলের অনেকের সাথে কথা বলেছি। ওরা বলেছে আপনার পর জিএম কাদেরকে রাখতে হবে। আমি তা করেছি।’
রোববার (১৭ জানুয়ারি) রংপুরে কর্মী সম্মেলনে এরশাদ ছোটভাই জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ঘোষণার পর দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এ ঘটনায় বেজায় চটেন রওশনপন্থিরা।
গতকাল সন্ধ্যায় দলের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকে রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার সিদ্ধান্ত হয়। গুলশানে রওশনের বাসায় দ্বিতীয় দফা বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান জাপার মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।
বাবলু বলেন, ‘এরশাদ দলীয় গঠনতন্ত্র না মেনেই তার ছোট ভাইকে কো-চেয়ারম্যান ঘোষণা করেছেন। এ নিয়ে কোনো ফোরামেই তিনি আলোচনা করেননি। আমরা গঠনতন্ত্রকে সমুন্নত রাখতে সর্বসম্মতিক্রমে রওশন এরশাদকে দলের অ্যাক্টিং চেয়ারম্যান করার সিদ্ধান্ত নিয়েছি।’
গতকাল রাতে রুহুল আমিন হাওলাদার বলেছিলেন, ‘জিয়াউদ্দিন বাবলু সাহেব যেভাবে ছটফট করছেন, তাতে তার পদ নিয়ে সন্দিহান আছে।’ চেয়ারম্যান ঢাকায় আসার অপেক্ষায় আছেন বলেও জানান তিনি।
অবশেষে রুহুল আমিন হাওলাদারের সন্দেহ সত্যে পরিণত হলো। পার্টির চেয়ারম্যান  এরশাদ তাকেই ফের মহাসচিব বলে ঘোষণা করলেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় বিতর্কে পড়েন এবিএম রুহুল আমিন। এরপর তাকে হটিয়ে ওই বছর ১০ এপ্রিল রাতে পার্টির চেয়ারম্যান গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক রুহুল আমিন হাওলাদারের জায়গায় জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব নিয়োগ দেন।